নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য।
- আপডেট সময় : ১০:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: রাজধানীর মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। তার নাম আবদুল কুদ্দুস। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন।
আত্মহত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জানিয়েছেন পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার বিট অফিসার কাফরুল থানার এসআই মোজাম্মেল হক নিহত কুদ্দুসের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
তিনি বলেন, আমি ভোরে সংবাদ পেয়ে সেখানে গিয়ে মাঠে কুদ্দুসের মরদেহ পড়ে থাকতে দেখি। এরপর ঘটনাস্থল কর্ডন করা হয়। তার বুকে দুটি ছিদ্র রয়েছে।
তিনি আরও বলেন, কুদ্দুসের ডিউটি ছিল সকালে। এ জন্য সে একটি ফুল লোডেড এসএমজি বন্দুক রিকুইজিশন নিয়েছিল। সেটি দিয়েই গুলি চালানো হয়েছে। তার বুকে দুইটি ছিদ্র ছিল। ভেতরে কয়টি গুলি আছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় কুদ্দুসের সহকর্মী ও তার কাছাকাছি কয়েকজন পুলিশকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়া হয়েছে বলেও জানান তিনি।
মৃত্যুর কারণ জানতে চাইলে এসআই মোজাম্মেল বলেন, আমরা শুনেছি তিনি অত্যন্ত মানসিক চাপে ভুগছিলেন। তা থেকে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। তবে আমি একটি ফেসবুক পোস্টের কথা শুনেছি, সেটি এখনো দেখিনি।


























