সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জীবন দিতে হলো জেরিন কে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

সড়ক দুর্ঘটনা নয় বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জীবন দিতে হয়েছে মেধাবী ছাত্রী মদিনাতুল কোবরা জেরিনকে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। নিহত জেরিন হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ও রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলো। এর আগেও পিএসসি ও জেএসসিতে সে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান জেরিনের মৃত্যু প্রথমে সড়ক দুর্ঘটনা মনে করা হলেও মূলত সেটি সড়ক দুর্ঘটনা ছিল না। একই গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন প্রায়ই জেরিনকে প্রেম প্রস্তাব দিতো। তবে কখনোই জেরিন এই প্রস্তাবে সাড়া দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে জাকির তার বন্ধুদের সহযোগিতায় জেরিনকে অপহরণের সিদ্ধান্ত নেয়। গত রবিবার সকালে স্কুলে যাওয়ার সময় জেরিনের বাড়ির সামনে একটি সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখে জাকির। এ সময় জেরিন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েই সিএনজিতে উঠে যায়। পথিমধ্যে জাকির হোসেন ও তার সহযোগী হৃদয় একই সিএনজিতে উঠে জেরিনকে আবারও প্রেম নিবেদন করে। জেরিন রাজি না হওয়ায় জাকির হোসেন তাকে অপরহরণ করার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরই এক পর্যায়ে জেরিন সিএনজি থেকে পড়ে যায়। এতে করে জেরিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন জেরিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে সে মারা যায়। এদিকে তার মৃত্যুর সংবাদ সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। জেরিনের সহপাঠীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় জাকির হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে পুলিশের কাছে সে ঘটনার বর্ণনা দেয়। পরে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় স্বীকা রোক্তি মূলক জবানবন্দিও দেয় জাকির। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন সোমবার রাতে নিহত জেরিনের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন। মামলায় জাকির হোসেন ছাড়াও আরো ৫/৬ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে। জবানবন্দি প্রদান শেষে আসামি জাকিরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে তার দেয়া তথ্য মতে সিএনজি ড্রাইভার নুর আলম ও তার সহযোগী হৃদয়কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জীবন দিতে হলো জেরিন কে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০