সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

তালতলীতে বনের ২২পিস গাছ কেটে নিলো আওয়ামীলীগ নেতা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ ৪১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালতলী(বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে সংরক্ষিত বন থেকে ২২ পিস কেওরা গাছ কেটে নিলো স্থানীয় আওয়ামীলীগ নেতা। বন বিভাগ খবর পেয়ে গাছ গুলো জব্দ করেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ সদাগার পাড়া এলাকার ওয়াপদা সড়কে পাশ থেকে বন বিভাগের লোকজন এ গাছ জব্দ করেন।

স্থানীয় বন বিভাগের সূত্রে জানা যায় উপজেলার বড়বগী ইউনিয়নের ৯নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি মো. কালাম মীর ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি বনের গাছগুলো কেটে নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গেলে বন বিভাগের ২২ পিস কেওরা গাছ উদ্ধার করে স্থানীয় ছগির চৌকিদার স্ত্রী রেনু বেগমের বাড়ির সামনে রাস্তায় রাখা হয়েছে। এবং বনের ভিতরে এখনো অনেক কাটা গাছ পড়ে রয়েছে বলে জানান বন বিভাগ

এবিষয়ে নিশানবাড়িয়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা কালাম মীরের বিরুদ্ধে বনের ভেতর থেকে বিভিন্ন সময়ে কেওরাসহ অনেক প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল রাতে বন থেকে কেটে আনা গাছ জব্দ করা হয়। এবং গাছ গুলো জব্দ করার সময় কালাম মীর বলেন এই গাছ আমার এগুলো ছেড়ে দেন। তিনি আরও বলেন বন থেকে গাছ কাটলেও কালাম মীরের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস করে না। এজন্য তাকে আইনের আওতায় নেওয়া সম্ভব হয়না। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আওয়ামীলীগ নেতা কালাম মীর বলেন বনের কিছু ভেঙ্গে পড়া গাছ গুলো কেটে আনা হয়েছে । এখন এগুলো নিয়ে মানুষে খোঁচাখুঁচি করতেছে। আর বন বিভাগের নিজেদের দোষ এড়াতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেনা তা

তালতলী রেঞ্জ কর্মকর্তা নয়ন মিত্র বলেন বনের কেওরা গাছ গুলো জব্দ করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।

উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সেলিম মিঞা বলেন বনের কোনো গাছ কাটা যাবে না । বিষয়টি আমি শুনেছি এবং বন বিভাগ কে ব্যবস্থা নেওয়ার জন বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে বনের ২২পিস গাছ কেটে নিলো আওয়ামীলীগ নেতা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০