সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী জালাল গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১২০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের মৃত হাসেম আলী ফকিরের ছেলে জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে সিআর ২৩৪/১৫ নং মামলা ছিল। সে ওই মামলায় পলাতক থাকায় তার অনুপিস্থিতিতে আদালত তাকে ৬ মাসের সাজা দেয়। সাজাপ্রাপ্ত আসামী জালালকে নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এএসআই মাকসুদুর রহমান গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


























