সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৪৯ দিন শিকলে বেঁধে রেখে শ্রমিককে নির্যাতন আ’লীগ নেতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নড়াইলের কালিয়া উপজেলায় এক শ্রমিককে ৪৯ দিন শিকলে বন্দী থাকার পর উদ্ধার করেছে পুলিশ। তার নাম সালাউদ্দিন গাজী (২৭)। বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়। তিনি উপজেলার বিলধুড়িয়া এলাকার এসএমবি ইটভাটার শ্রমিক
রোববার রাত সাড়ে ৮টার দিকে বড়নাল এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইটভাটা মালিক ইলিয়াসাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল মল্লিককে (৩৫) রাতে আটক করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের শ্বশুরের কাছে মনিরুলের পাওনা টাকাকে কেন্দ্র করে ২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র‌্যাব পরিচয়ে সালাউদ্দিনকে তুলে কালিয়ায় নিয়ে আসা হয়। এরপর মনিরুল তার বাড়ির পাশে একটি ঘরের মধ্যে শিকল বেঁধে সালাউদ্দিনের ওপর ৪৯ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাতে বড়নাল এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে।

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল মল্লিকসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৯ দিন শিকলে বেঁধে রেখে শ্রমিককে নির্যাতন আ’লীগ নেতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০