দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত
দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি উদ্যোগে দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠানে পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনা দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার শাহরিয়ার মেহেদী,চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের সহকারি পরিচালক রাজ মাহমুদ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।এসময় সীমান্তের নানা বিষয়ে বিষদ আলোচনা করেন দর্শনা পৌর বিএনপি’র সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপি’র সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মশিউর রহমান,পৌর বিএনপি’র সমন্বয়ক সাবেক কাউন্সিলর সাংবাদিক মোঃ শরিফ উদ্দিন, পৌর বিএনপি’র সমন্বয়ক মো. নাহারুল ইসলাম মাস্টার।























