সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ক্যাডেট একাডেমির দর্শনায় শাখায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা ক্যাডেট একাডেমির দর্শনা পুরাতন বাজার শাখার এ অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ রোকনুজ্জামান স্যার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মশিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের যুগ্ন সম্পাদক আঃ হামিদ,সাংবাদিক মাহমুদ হাসান রনি, আঃ গাফফার,ব্যবসায়ী রেজাউল করিম,ফারুক হোসেন মাষ্টার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মশিউর রহমান বলেন,শিক্ষার শেষ বা বয়স নেই।তাই মানসম্মত শিক্ষা পেতে হলে অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে।কারণ তাদের সচেনতায় সন্তানানেরা এক সময় পরিবারের মুখ উজ্জ্বল করবে।
























