সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৩:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধ এবং আওয়ামী লীগের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘ঝালকাঠির সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা আসিফ আল ইমরান, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক আবীর লস্কর ও ইমরাতুল খান ইমরান, ছাত্রনেতা মো. মাহফুজার রহমান, শান্ত আহমেদ রিজু ও শাওন শরীফ।
বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের আমলে ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার দীর্ঘসূত্রতায় রাখার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তথ্য উপদেষ্টার দায়িত্ব লাভ করেন বলে দাবি করেন তাঁরা। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
তাঁরা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন থেকে ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তাঁর সম্পাদিত দৈনিক অবজারভারসহ নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধ এবং আওয়ামী লীগের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।
এ সময় স্থানীয় ছাত্রনেতা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬