সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

লুটপাট-ধ্বংসাত্মক কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে: সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: দেশে বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে যারা লুটপাটসহ ধ্বংসাত্মক কাজে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

সেনাপ্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী অন্য বাহিনীকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে। যারা এই সমস্ত (লুটপাট, ধ্বংসাত্মক) কাজে জড়িয়েছে তাদের আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো।

যথাসাধ্য চেষ্টার পরও কিছু কিছু ঘটনা ঘটার বিষয়ে দুঃখ প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে তিনি বলেন, কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা ঘটার পেছনে কিছু কারণও আছে। পরিস্থিতি এখন অনেক শান্ত হয়ে আসছে।

খুব শিগগিরই পুলিশ তাদের দায়িত্বপালন শুরু করবে আশা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, পুলিশ পুনর্গঠনের কাজ চলছে। একজন পুলিশপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে, পেশাদার বাহিনী হিসেবে পুলিশ ভালোভাবে আবার তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

পুলিশের শূন্যতা প্রসঙ্গে ওয়াকার-উজ-জামান বলেন, পুলিশ কিন্তু ডিউটিতে নেই। পুলিশের মতো একটা ফোর্সের অনুপস্থিতিতে যে শূন্যতা (ভয়েড) সৃষ্টি হয়েছে এই শূন্যতা সেনাবাহিনীর সক্ষমতা দিয়ে পূরণ করা সম্ভব না। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সর্বদা জনগণের সঙ্গে আছে এবং থাকবে। আমরা সবার সঙ্গে মিলে কাজ করে যাবো। সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো বলে আমি বিশ্বাস রাখি।

সেনাবাহিনী প্রধান বলেন, আগামীকাল (অন্তবর্তীকালীন সরকার) শপথের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। বিকেলে খুব টাইট হয়ে যেতে পারে। উনি (অন্তবর্তী সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস) ২টা ১০ এর দিকে এখানে (ঢাকায়) আসবেন। আমরা হয়তো তাহলে রাতের বেলা, রাত ৮টার দিকে করতে পারি।

অন্তর্বর্তীকালীন সরকারে কতজন উপদেষ্টা থাকবেন, এমন প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, তার ধারণা আপাতত ১৫ জন হতে পারে।

গুজব-রটনায় কান না দেওয়ার আহ্বান
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অনেক ধরনের গুজব চলছে। জনগণকে আহ্বান করবো কোনো গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে, সুন্দরভাবে সবাই মিলে কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দেবেন না।

তিনি আরও বলেন, নিশ্চিত না হয়ে এই ধরনের কোনো সংবাদ দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। তাহলে এটা আমাদের সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লুটপাট-ধ্বংসাত্মক কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে: সেনাপ্রধান

আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪