সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাবুগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১ কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি দামুড়হুদায় দু’পরিবারের মারামারিতে আহত ফরিদের হাসপাতালে মৃত্যু

বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চম্পকনগর কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেই এ আয়োজন।

বিজয়নগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার অফিস সম্পাদক আবু সালেহ সরকার।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি জুলফিকার হায়দার রাফি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়নগর উপজেলা আমির মাওলানা আবু সাঈদ সরকার।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা হারুন অর রশিদ আল-আযহারী, সাংবাদিক মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া, আদহাম মাইনুদ্দিন ও রেদুয়ান ভূঁইয়া।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির

বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির

আপডেট সময় : ০৪:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬