হারুন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ মোল্লা সস্ত্রীক ওমরাহ পালনে যাচ্ছেন।
হারুন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ মোল্লা সস্ত্রীক ওমরাহ পালনে যাচ্ছেন।
- আপডেট সময় : ০২:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হারুন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ মোল্লা সস্ত্রীক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ দুপুর ৩টায় সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।
হারুন অর রশিদ মোল্লার প্রতিষ্ঠিত হারুন মোল্লা ফাউন্ডেশন অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় সহায়তা, দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা এবং ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অসচ্ছল মানুষের প্রয়োজনে সহযোগিতা করা এবং সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়ানো ফাউন্ডেশনটির কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
মানবিক এসব কার্যক্রমের ধারাবাহিকতায় হারুন অর রশিদ মোল্লা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর এই পবিত্র সফর উপলক্ষে তিনি বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
তিনি ও তাঁর স্ত্রী যেন নিরাপদে সৌদি আরবে পৌঁছে নির্বিঘ্নে পবিত্র ওমরাহ পালন করতে পারেন এবং ইবাদত শেষে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য এলাকাবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।
মহান আল্লাহ যেন তাঁদের পবিত্র ওমরাহ কবুল করেন, সফর নিরাপদ ও বরকতময় করেন এবং সুস্থতার সঙ্গে ইবাদত সম্পন্ন করে দেশে ফেরার তৌফিক দান করেন।






















