সংবাদ শিরোনাম ::
মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন ঝালকাঠিতে কচু গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে মারামারি, পুলিশ সুপারের কাছে অভিযোগ ও সালিশ নিয়ে বিতর্ক কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ দর্শনায় চাঁদাবাজির অভিযোগে ছেলের নাম জড়ানোয় সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার পর তরুণীর আত্মহত্যা মিটার নেই, অথচ গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিল ঘোড়াঘাটে ছদ্মবেশে মাদক পাচার ২২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’

কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে ৯ মাস বয়সী এক শিশুকন্যাকে টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে তার জন্মদাতা বাবা সোহাগ হাওলাদার ও মা আলো বেগমের বিরুদ্ধে। শিশুটির ফুপু পারভিন বেগম এই অভিযোগ উত্থাপন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে শিশুটিকে পিরোজপুর জেলার চরখালী এলাকার লিপি বেগম নামে এক নারীর কাছে হস্তান্তর করা হয়।

ফুপু পারভিন বেগম অভিযোগ করে বলেন, “শিশুটিকে বিক্রি না করে লালন-পালনের দায়িত্ব আমাদের পরিবারের কাছেই দেওয়া যেত। বাচ্চাটিকে লালন-পালনে তাদের সমস্যা হলে আমাদের কাছে দিত, আমরা তার সম্পূর্ণ দায়িত্ব নিতাম। কিন্তু পরিবারের কাউকে না জানিয়ে দূরের একজন অচেনা মানুষের কাছে কেন দেওয়া হলো—এটাই আমাদের প্রশ্ন।”

তবে শিশুটির বাবা সোহাগ হাওলাদার বিক্রির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “আমরা সন্তান বিক্রি করিনি। আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ, যার কারণে শিশুটিকে ঠিকমতো যত্ন ও লালন-পালন করতে সমস্যা হচ্ছিল। লিপি বেগম আমার দূর সম্পর্কের বোন এবং তাঁর কোনো সন্তান নেই। তাই আমরা স্বেচ্ছায় শিশুটিকে তাঁর কাছে লালন-পালনের জন্য দিয়েছি।”

এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের পেছনে মূল রহস্য কী এবং শিশুটির নিরাপত্তা বজায় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনের আইনগত পদক্ষেপ ও হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’

কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’

আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬