সংবাদ শিরোনাম ::
জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালকে বিয়ে পণ্ড, ছেলের মামা ও মেয়ের মায়ের জরিমানা নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল পর্যটকবাহী স্লিপার বাস মানব পাচার রোধ ও নিরাপদ অভিবাসনে ইইউর সহযোগিতা চান সংসদ সদস্য জয়নুল আবেদীন ভান্ডারিয়া পৌরসভায় অবৈধভাবে বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা অচল, জরিমানা ৫১ হাজার টাকা ১৭ বছরে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে: ঝালকাঠিতে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠিতে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করেন কাউন্সিলর প্রার্থী সাইফুল

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও এক বৃদ্ধা নারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় বধির এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামের ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। বৃদ্ধা নারীও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে

আপডেট সময় : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬