সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম রকি উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন। সম্প্রতি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে তাকে তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করা হয়। এছাড়াও সন্তোষ কুমার বেপারীকে শিক্ষক প্রতিনিধি সদস্য,মহানন্দ মহুরীকে অভিভাবক সদস্য এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবরকে সদস্য সচিব করা হয়েছে। এদিকে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম রকিকে ঐতিহ্যবাহী তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি করায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬