সংবাদ শিরোনাম ::
​ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ, চান নিরাপদ কর্ম পরিবেশ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে উধাও ব্যাংক ক্যাশিয়ার ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস বাবুগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গা পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষণা ৪৭তম বিসিএসে সমাজবিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয় স্থান দামুড়হুদার তুহিন আলী

​ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
  • আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন ও দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘জাতীয় ফল মেলা-২০২৬’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
​মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন।

আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর ফলের ভূমিকা ও চাষাবাদের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, সুষম খাদ্য নিশ্চিত করতে হলে আমাদের বসতবাড়ির আঙিনায় ও পতিত জমিতে অধিক হারে ফলগাছ রোপণ করতে হবে। সাধারণ মানুষকে দেশীয় জাতের ফল উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি নিরাপদ ফল চাষের প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬