ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ। বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ঝালকাঠিতে অসোহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আনিছুর রহমান তাপু দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর। রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের

ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
  • আপডেট সময় : ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ঝালকাঠিতে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:মো. মিজানুর রহমান, পুলিশ সুপার, ঝালকাঠি,অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, প্রশাসক, জেলা পরিষদ,ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, সিভিল সার্জন,প্রফেসর মো. ইলিয়াস বেপারী, অধ্যক্ষ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ।
দিলারা খানম, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর,মো. আলম হোসেন, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,অ্যাডভোকেট মো. আককাস সিকদার, সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাব।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে তথ্যপ্রবাহ যেমন সহজ হয়েছে, ঠিক তেমনি এর অপব্যবহার করে গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব অপতথ্য সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করে, সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই না করে তা প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপপ্রচার প্রতিরোধে সাধারণ মানুষের করণীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আপডেট সময় : ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬