সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

দামুড়হুদায় ঝটিকা মিছিলের খেসারত, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির ১নং সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
​
​পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ২ টায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয় ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে আহসানুল মাহমুদ রনি(৪০)কে গ্রেফতার করে।
তিনি নিষিদ্ধ ঘোষিত দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ১নং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
​দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ উপজেলার মাঠের মধ্যে একটি রাস্তায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবার কয়েক দিনের মাথায় রনি গ্রেপ্তার হলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় ঝটিকা মিছিলের খেসারত, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ১১:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬