মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির ১নং সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ২ টায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয় ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে আহসানুল মাহমুদ রনি(৪০)কে গ্রেফতার করে।
তিনি নিষিদ্ধ ঘোষিত দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ১নং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ উপজেলার মাঠের মধ্যে একটি রাস্তায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবার কয়েক দিনের মাথায় রনি গ্রেপ্তার হলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.