সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় ভ্যান চোরকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ভ্যান চোরকে কুপিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ এলাকাবাসি।
রবিবার রাত ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মিজানুরের ছেলে দুলু(৩৩)একই এলাকার
হাউসপুর ব্রিজের কাছে পৌছালে কয়েকজন যুবক এসে তাকে ধরে ব্রিজের নিচ নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জয়নাল‌ আবেদীন জানায়, দুই দিন আগে ঘটে যাওয়া একটি ‌ভ্যান চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটনায়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ভ্যান চোরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬