মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ভ্যান চোরকে কুপিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ এলাকাবাসি।
রবিবার রাত ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মিজানুরের ছেলে দুলু(৩৩)একই এলাকার
হাউসপুর ব্রিজের কাছে পৌছালে কয়েকজন যুবক এসে তাকে ধরে ব্রিজের নিচ নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জয়নাল আবেদীন জানায়, দুই দিন আগে ঘটে যাওয়া একটি ভ্যান চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটনায়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.