সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলেন মৃত বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান শাহরুখের বাবা আবুল বাশারের মৃত্যুতে প্যারোলে মুক্তি পায়নি কারাগারে বন্দি থাকা শাহরুখ।

ফলে বাবার লাশ নিয়ে জেলগেটে যেতে হয়েছে স্বজনদের। বাবা ছেলের শেষবারের মতো দেখা হয়েছে বরিশাল জেলগেটে। তাও মাত্র পাঁচ মিনিটের দেখা।

বুধবার সকাল সাড়ে ১১ টায় আহসান শাহরুখ এর পিতা আবুল বাশার মারা যান। এর আগে চলতি মাসেই পুলিশের হাতে গ্রেফতার হন আহসান শাহরুখ।

শাহরুখের স্বজনরা ও বন্ধু আল আমিন জানান, এই নিয়ে ৩ বার আহসান শাহরুখকে গ্রেফতার করা হয়েছে। শেষবার ওসি সাহেব সালাম দিতে বলেছে জানিয়ে শাহরুখকে নিয়ে গেছে। ছেলের চিন্তায় আবুল বাশারের এমন মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আমরা প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে রাজনৈতিক মামলা শোনার পর ১ ঘন্টা পর্যন্ত কেউ আমাদের কোন সহযোগীতা করেনি।

শাহরুখের ভাই অনেক কান্না করেছে আমার ভাইটারে শেষ বারের মত বাবার লাশটা একটু দেখতে দিন। তাতে কারোর মন গলেনি। পরে আমরা অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে জোর করে দেখা করলে তিনি বলেন প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব না।

জেল গেটে দেখা করতে হবে। এরপর জেল গেটে লাশ নিয়ে যাই। সেখানেও ৩ জনের বেশি যেতে দেয়নি। একটা লাশের খাট ধরতে ৪ জন লাগে আর আমাদের জেল গেটে ৩ জন যেতে দিয়েছে। বাবার মৃতমুখ দেখে অঝোরে কাঁদেন শাহরুখ।

প্যারোলে মুক্তির আবেদন করা আইনজীবী অ্যাডভোকেট মো: মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। তবে অতিরিক্ত জেলা প্রশাসক প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব না জানিয়ে জেল গেটে দেখা করতে বলেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বলেন, আমার কাছে প্যারোলে মুক্তির একটি আবেদন আসে।

আবেদনটি জেলা প্রশাসক বরাবর ছিল। পরে আবেদনের বিষয়টি আমি জেলা প্রশাসক স্যারকে জানাই। স্যার অফিসে না থাকায় আবেদনটি হোয়াটসঅ্যাপে দেই। স্যার আবেদনের পেক্ষিতে জেল গেটে দেখা করার সিদ্ধান্ত দেন। এখানে পুরো বিষয়টি স্যারই সিদ্ধান্ত নেন। পরে আমি সিদ্ধান্তের বিষয়টি স্বজনদের জানিয়ে দেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলেন মৃত বাবা

আপডেট সময় : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬