সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে লক্ষ্যে বিভিন্ন সামাজিক ইস্যুতে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীবৃন্দের পরিবেশনায় সবার আগে বাংলাদেশ এবং বিভিন্ন সামাজিক ইস্যুভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২ দিন ব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে সংগীতের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ঝালকাঠি শহরের কিস্তাকাঠি আবাসন এলাকায় ও সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে এবং মঙ্গলবার ( ২৮ এপ্রিল) মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়য় অধিদপ্তরের হলরুমে মোট ৪ টি স্থানে উক্ত সচেতনতামূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত শাখার শিল্পীরা অংশ নেন। এতে উপপরিচালক (সংগীত) মো: জাকিউল হাই এর নেতৃত্বে একদল কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রী পরিবেশনা করেন। সংগীতের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও প্রেরণাদায়ী গান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানজুড়ে সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
জেলা তথ্য অফিসার লেলিন বালা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণকে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সচেতন করা লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীবৃন্দ বিভিন্ন জেলায় অনুষ্ঠান করে চলছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে লক্ষ্যে বিভিন্ন সামাজিক ইস্যুতে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬