সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বাবুগঞ্জে কোডেক-এর স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে স্কুল ব্যাগ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। গত কাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ফেরদৌসী বেগম শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোডেক-এর ‘ক্ষুদ্রঋণ কার্যক্রম’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিশুদের ঝরে পড়া রোধে কোডেক-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন অংশগ্রহণ শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা বেগম এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোডেক বাবুগঞ্জ এলাকার সিনিয়র এরিয়া ম্যানেজার মো. শহিদুর রহমান শাহিন এবং শাখা ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন।
কোডেক-এর এই কর্মসূচির মাধ্যমে নতুন স্কুল ব্যাগ পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে কোডেক-এর স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬