সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতরে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আবুল বাশার ফরাজি জয়নগর ইউনিয়নের ছোট গোপালপুর গ্রামের মৃত আফতাব উদ্দিন ফরাজির ছেলে। তিনি জয়নগর সরদার কান্দি বাইতুল মামুর জামে মসজিদের ইমাম এবং স্থানীয় জামিয়াতুস সুন্নাহ হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমাম আবুল বাশার ফরাজি কৌশলে শিশুটিকে মসজিদের ভেতর ডেকে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী দৌড়ে এসে মসজিদের ভিতরে ইমাম আবদুল বাসারকে হাতেনাতে ধরেন। পরে স্থানীয়রা জাজিরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

বিষয়টি নিয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবুল বাশার নামে এক ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬