সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু (৪২) নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এক ছাত্রদল নেতাসহ স্থানীয়রা। গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাসেমাবাদ এলাকা থেকে রবিবার দিবাগত রাতে ওই ইয়াবা কারবারিকে আটক করা হয়।

সোমবার দুপুরে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ ও হরিসেনা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ি সিরাজুল ইসলাম চুন্নু। সেই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল রোববার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, মাদক কারবারিকে ধরার পরপরই তার পরিবারের সদস্যরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৬:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬