সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

তেতুলিয়ায় গ্রামপুলিশের অবসর জনিত বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেতুলিয়ার
তিরনইহাট ইউনিয়ন পরিষদে দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী দুই গ্রামপুলিশ সদস্যদের অবসর জনিত বিদায় ও প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইনের
এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের নব যোগদানকৃত সচিব অলিউল ইসলাম সঞ্চালনায় বিদায় অনুষ্ঠান পরিচালিত হয়।চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, তাহারা আমার সাথে দীর্ঘদিন যাবৎ এই ইউনিয়ন পরিষদে চাকরি করে আসছিলেন। করোনা কালীন দুর্যোগ সময়ে মেম্বার এবং গ্রামপুলিশগণ আমার পাশে থেকে মানবিক কাজ করেছেন। বিশেষ করে তাদের ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে। আমি মনে করি এই মানুষ গুলো যেখানেই থাকবেন ভালো থাকবেন।
বিদায় বেলায় গ্রামপুলিশ সফিজ উদ্দিন ও জফিরুল হক বলেন, আমাদের চাকুরি জীবনের সমাপ্তি ঘটলো আমরা আপনাদের সঙ্গে দীর্ঘদিন সুখে-দুঃখে ছিলাম তবে বিদায় সংবর্ধনায় কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমার সকল সহকর্মীদেরকে এত সুন্দর একটা বিদায় সংবর্ধনার আয়োজন করার জন্য।

এছাড়াও বক্তব্য রাখেন নবাগত প্রশাসনিক কর্মকর্তা অলিউল ইসলাম, বিদায় সচিব নয়ন ইসলাম, ইউপি সদস্য নাসিমা ইয়াসিন, রমজান আলী, জাহাগীর আলম, হিসাব সহকারী নাজমুল হক প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী গ্রাম পুলিশ সদস্য সফিজ উদ্দিন ও জফিরুল হকের হাতে শুভেচ্ছা স্মারক এবং উপহার সামগ্রী তুলে দেয়া হয় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেতুলিয়ায় গ্রামপুলিশের অবসর জনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬