উল্লাপাড়ায় অবৈধ ভাবে অটোভ্যান,মিশুক গাড়ি, সিএনজি থেকে তোলা হচ্ছে চাঁদা পৌর কর্তৃপক্ষ নীরব
- আপডেট সময় : ০২:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোঃ আজিজুল হক (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি)
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরশহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায়—পুরাতন বাস স্ট্যান্ড, শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এবং আর এস সিএনজি স্ট্যান্ডে—“পৌরসভার পার্কিং” ও “রোড ড্যামেজ ফি” নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এক শ্রেণীর চাঁদাবাজ বিভিন্ন নামে-বেনামে টোকেন দিয়ে চালক ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে। এসব টোকেনের কোনো সরকারি অনুমোদন বা বৈধতা নেই বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
চালক ও এলাকাবাসীর ভাষ্যমতে, প্রতিদিনই তাদের নির্দিষ্ট অংকের টাকা দিতে বাধ্য করা হচ্ছে। টাকা না দিলে হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এদিকে, এ বিষয়ে উল্লাপাড়া পৌর প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। ফলে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ এই চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

























