সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ (রুবেল) , বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০ বছর আগে দায়ের করা একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি মুর্শিদ ওরফে মোরশেদ উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে মোরশেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করা হয়। পরে তাকে বিজয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬