অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন আনিসুর রহমান তাপু
- আপডেট সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর শহরের শশ্বানঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু।
মঙ্গলবার দুপুরে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে নিজ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রনি।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
তারা বলেন আগুনে আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।
এ সময় আনিসুর রহমান তাপু বলেন আমি আপনাদের পাশে সব সময় আছি এবং থাকবো দল থেকেও আপনাদের সহায়তা করা হবে। আমি নিজ উদ্যোগে যতটুকু পেরেছি আপনাদের সহযোগিতা করেছি।
তিনি সকল বিত্তবানদের অসহায় পরিবারের পাশে দাঁড়াবার আহ্বান জানান।
উল্লেখ্য গত ৬ ই এপ্রিল সোমবার বিকেলে বৈদ্যুতিক শক সাকির্টে আগুন লেগে ১৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঝালকাঠি ও রাজাপুরের ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দের ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।






















