সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

সাফল্যের স্বীকৃতি: সিনিয়র সহকারী সচিব হলেন তামান্না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্‌ কামরুন্নাহার তামান্না সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পদোন্নতির ফলে তিনি জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছেন এবং সে অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন। একইসঙ্গে তাঁকে সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কামরুন্নাহার তামান্না ২০২৪ সালের ৪ জুলাই বাবুগঞ্জে যোগদানের পর থেকেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দায়িত্বকালীন সময়ে ভূমি উন্নয়ন কার্যক্রম, নামজারি, খাজনা আদায়, খারিজসহ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়।

এছাড়া, মাটি ব্যবস্থাপনা আইনে বেদখল জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যক্রম এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর এই পদোন্নতিকে বাবুগঞ্জের প্রশাসনিক মহলসহ স্থানীয়দের কাছে একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাফল্যের স্বীকৃতি: সিনিয়র সহকারী সচিব হলেন তামান্না

আপডেট সময় : ০৮:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬