সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

টানা ৮ ঘণ্টা চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ নির্বাচনী এলাকায় সরাসরি চিকিৎসা সেবা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ (২৩ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা তিনি নিজ বাড়িতে বসে অসংখ্য সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন। বিরতিহীনভাবে একই চেয়ারে বসে রোগীদের দেখেন তিনি, যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, মতিহারা গ্রামে এদিন হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে ভিড় করেন। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের তিনি মনোযোগ সহকারে দেখেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।
উপস্থিত এলাকাবাসী জানান, একজন ব্যস্ত মন্ত্রী হয়েও এভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সত্যিই বিরল এবং প্রশংসনীয় উদ্যোগ।
এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টানা ৮ ঘণ্টা চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

আপডেট সময় : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬