সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাবুগঞ্জে জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের পরিবর্তনের অঙ্গীকার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদপাশা ইউনিয়নের বেশিরভাগ সড়কই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এছাড়া নাগরিক সেবা পেতে বিলম্ব, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

এ পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা থেকে স্থানীয়দের একটি অংশ নতুন নেতৃত্বের দাবি তুলছেন।

প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন। সড়ক যোগাযোগের উন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং জনগণের হয়রানি বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন সমানভাবে সেবা পায়, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চাঁদপাশা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি উন্নত, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত দুর্বলতা ও সেবার অনিয়মকে ইস্যু করে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন প্রার্থী। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর পরিকল্পনা ও সক্ষমতা কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের পরিবর্তনের অঙ্গীকার।

আপডেট সময় : ০৪:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬