সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দেহেরগতিতে চেয়ারম্যান পদে নেতৃত্বের দৌড়ে মিলন খান, তৃণমূলে সক্রিয়তা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিলন খান। ইতোমধ্যে তিনি প্রার্থিতার বার্তা পৌঁছে দিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে তিনি নিয়মিতভাবে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তিনি ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা প্রচারসহ বিভিন্ন কর্মসূচি নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

মোঃ মিলন খান বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত আলী আজিম খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ‘এশিয়া ব্রিকস’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত। তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের মতে, ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন তিনি।

এ বিষয়ে মোঃ মিলন খান বলেন, দেহেরগতি ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, দল ও এলাকার মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেহেরগতিতে চেয়ারম্যান পদে নেতৃত্বের দৌড়ে মিলন খান, তৃণমূলে সক্রিয়তা।

আপডেট সময় : ০৭:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬