ভান্ডারিয়ায় পৌরসভার ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ০৫:০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ মেহেদী হাসান।
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরে ভান্ডারিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫মার্চ) বিকেল ৪ ঘটিকায় ৭নং ওয়ার্ড এর সকল শ্রেণির মানুষদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মোঃ বাদশাহ জোমাদ্দার এবং সূচনা করেন ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান। অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান ও ঈদুল ফিতর উপলক্ষে পোশাক এবং খাবার সামগ্রী বিতরণ করেন মোঃ মনির হাওলাদার, মোঃ আহাদ জোমাদ্দার, মোঃ নাছির বেপারী, মোঃ হেলাল ফরাজী, মোঃ অপু আকন সহ ৭নং ওয়ার্ড এর সাধারণ জনগণ।
৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর শুভ উদ্বোধন করা বেশকিছু অসহায় মানুষের মাঝে পোশাক ও খাবার সামগ্রী বিতরণ এর মাধ্যমে।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর মূল লক্ষ্য তুলে ধরেন এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য কমিটি করার কথা ঘোষণা দেন। উপস্থিত এবং অনুপস্থিত সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এমন প্রত্যাশা করেন তিনি।
এ সময় বক্তারা বলেন, যেকোনো ধরনের সহযোগিতা তারা করবেন এবং ৭নং ওয়ার্ড এর সার্বিক উন্নয়ন, পরিস্কার পরিছন্নতা, সকল ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ, একটি মডেল ওয়ার্ড এ রুপান্তরিত করতে সকলকে পাশে দাড়ানোর কথা বলেন।
বক্তারা আরো বলেন, সামাজিক ও মানবিক ও প্রতিবাদ মূলক কর্মকাণ্ডে মেহেদী হাসান বিগতদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।























