সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বিতর্কিত সেই প্রধান শিক্ষক বরখাস্ত…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম মৃধা (কলাপাড়া প্রতিনিধি)

দীর্ঘ বিতর্কের পর খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বরখাস্ত!

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও অনৈতিক, অসামাজিক আচরণের অভিযোগ উঠেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিদ্যালয় ও শিক্ষকমণ্ডলীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রধান শিক্ষকের কর্মকাণ্ডে শিক্ষকমণ্ডলীর আস্থা ক্ষুণ্ন হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ১৫-০৩-২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, এবং প্রাসঙ্গিক শিক্ষা সংক্রান্ত বিধিমালার ভিত্তিতে এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালে তিনি আইন অনুযায়ী ভাতা পাবেন।
বরখাস্তের সময়কালীন বিদ্যালয়ের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন রেজা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিতর্কিত সেই প্রধান শিক্ষক বরখাস্ত…

আপডেট সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬