সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাসকে দেখতে গেলেন এমপি জয়নুল আবেদীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে গেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

দলীয় সূত্র জানায়, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি কামনা করে আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি পরিবারকে ধৈর্য ও সাহস রাখার আহ্বান জানান।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তার আশু সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাসকে দেখতে গেলেন এমপি জয়নুল আবেদীন

আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬