গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান
- আপডেট সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ গণঅধিকার পরিষদ (জিওপি)-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৈয়দ মাহবুবুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলটির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে সৈয়দ মাহবুবুর রহমান সংগঠনের দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


























