সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি ঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় Singapore Airlines-এর একটি ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
বিষয়টি তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সেলিমা রহমান। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

সেলিমা রহমানের নিকট আত্মীয় পারভেজ খান জানান, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে ফুপু এখন শারীরিকভাবে অনেকটাই ভালো আছেন এবং সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা গ্রহণ করবেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে সেলিমা রহমানের শারীরিক খোঁজখবর নেন। তখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছিলেন। পরদিন সকালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রওনা হন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শারীরিক অসুস্থতার কারণে বেগম সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) শনাক্ত হয়।

পরিস্থিতি বিবেচনায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান

আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬