সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর
এর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সোমবার (২ মার্চ) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গবাদিপশুর ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মারা যায় ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল।

স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের পরদিন সোমবার সকালে জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন,
অগ্নিকাণ্ডে একটি পরিবার এক রাতেই নিঃস্ব হয়ে গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থাকে। এই পরিবারটির পাশে আমরা আছি এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্যশস্য ও কম্বল বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা

আপডেট সময় : ০৭:৪৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬