সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম মৃধা (কলাপাড়া প্রতিনিধি)

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন এক স্বামী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলাপাড়া থানায় অভিযোগটি দায়ের করেন পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চিংড়িয়া এলাকার বাসিন্দা সুজন বিশ্বাস (৩২)।
লিখিত অভিযোগে সুজন বিশ্বাস উল্লেখ করেন, প্রায় এক বছর আগে বাউফল উপজেলার ঘুসিংগা এলাকার বাসিন্দা বৃষ্টি রানী কুলের সঙ্গে তার বিয়ে হয়। বৃষ্টি রানী কুল, পিতা সুবল কুলু। বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকাল আনুমানিক ৩টার দিকে তার স্ত্রী বসতঘর থেকে ২টি স্বর্ণের চেইন, ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের নাকফুল সহ প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।এ ঘটনায় স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বৃষ্টি রানী মাতুল কুলের দাদু প্রেমানন্দ মেস্তরি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানিনা। আগে পরে কোনো ঝামেলার কথা শুনি নাই।”
ভুক্তভোগী সুজন বিশ্বাস জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ…

আপডেট সময় : ০৫:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬