সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাবুল হাওলাদারের ফসলি জমি থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সারোয়ার হাওলাদারের নেতৃত্বে গভীরভাবে মাটি কেটে আশপাশের ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

গতকাল ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে বেকু মেশিন দিয়ে জমির মাটি কেটে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা। এরপর সবুর হাওলাদার ও রাতুল হাওলাদার জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটা বন্ধ করে দেয়।

এ মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত সেলিম হাওলাদার, খোকন হাওলাদার, ফরিদ হাওলাদার ও মিন্টু হাওলাদার জানান, সন্ধ্যা নদী থেকে মাত্র ৫০ গজ দূরে তাঁদের বসতবাড়ি অবস্থিত। এই অবস্থায় বসতবাড়ির পাশের জমি গভীর করে কেটে নেওয়ায় নদীভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাবে, যা তাঁদের বসতি ও জানমালের জন্য হুমকিস্বরূপ।

তাঁরা আরও জানান, নদীভাঙনের আশঙ্কায় সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজসহ আশপাশের কোটি টাকার স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে। কলেজটি রক্ষায় এর আগে সরকার কয়েক কোটি টাকার ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করেছে বলেও জানান স্থানীয়রা। অথচ ঝুঁকিপূর্ণ এই এলাকায় নির্বিচারে মাটি কাটার ফলে একদিকে যেমন নদীভাঙনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে মূল্যবান ফসলি জমি।

অভিযোগকারী স্থানীয় রাতুল হাওলাদার ও সবুর হাওলাদার বলেন, সংশ্লিষ্টদের একাধিকবার অনুরোধ জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেননি। নিজেদের প্রভাব খাটিয়ে অব্যাহতভাবে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত বাবুল হাওলাদারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে কথা বলব।

দেহেরগতি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সারোয়ার হাওলাদার বলেন, ঘটনাস্থলে আমার কোন জমি নেই। সুতরাং ওখানে আমার জড়িত থাকার প্রশ্নই আসে না। বিষয় আমি কিছুই জানিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী বলেন, এভাবে মাটি কাটার ফলে আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজও মারাত্মক হুমকির মধ্যে পড়তে পারে।

এলাকাবাসী দ্রুত বিষয়টি সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

আপডেট সময় : ১২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬