সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে, যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
যশোরে তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তানভীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটকের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক তানভীর যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি তানভীর পারিবারিকভাবে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর বনিবনা না হওয়ায় ৩ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছিল। কিছুদিন যেতে না যেতে তানভীর পুনরায় ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তানভীর তার তালাক দেওয়া স্ত্রীকে কৌশলে বাড়ি নিয়ে শারীরিক সম্পর্ক ও গোপনে তার ভিডিও ধারণ করেন। তানভীর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার দেখা করার জন্য চাপ দেন।

দেখা না করায় গত ১৮ ফেব্রুয়ারি তানভীর তার তালাক দেওয়া স্ত্রীর ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেন। বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী নারী। এ ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তানভীরকে রোববার রাতে আটক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে, যুবক আটক

আপডেট সময় : ০৭:১৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬