সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

জনতার অর্থে জনগণের সেবা – এবার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান: ব্যারিস্টার ফুয়াদ এর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ । ১৮ ফেব্রুয়ারি বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘ্ন করতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। তাঁর নির্বাচনী এলাকা বরিশাল–৩ আসনের ও উপজেলায় ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, যেখানে প্রতি রমজানে নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, পাঁচটি বড় নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের এসব প্রতিষ্ঠানে ইফতারের খরচ জোগানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বার্তায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ প্রসঙ্গে শহীদ -এর আদর্শ স্মরণ করে তিনি সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার সংস্কৃতি জোরদারের আহ্বান জানান।

এছাড়া ইনসাফ ও আজাদীর লড়াই অব্যাহত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়। এ লক্ষ্যে ও –এর মতো সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

পবিত্র রমজান মাসে জনতার অর্থে জনগণের সেবামূলক কাজে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনতার অর্থে জনগণের সেবা – এবার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান: ব্যারিস্টার ফুয়াদ এর

আপডেট সময় : ০২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬