০৫ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে.

বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে.

হুসাইন মোহাম্মদ(রুবেল)
বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ ইং সালের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৬ই ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশু চন্দ্র দেব এর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, সাবেক অভিভাবক সদস্য ও ব্যবস্থাপনা কমিটি দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মোঃ রফিকুল ইসলাম, সাবেক দাতা সদস্য ও ব্যবস্থাপনা কমিটি দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় হাজী সালাউদ্দিন, ইউনিয়ন জামায়েত ইসলামী সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি হুমায়ুন ভূঁইয়া, দৈনিক ইনকিলাব এর বিজয়নগর প্রতিনিধি ও প্রেসক্লাব বিজয়নগর এর সহ-সভাপতি সাদিকুল ইসলাম ভূঁইয়া, প্রেসক্লাব বিজয়নগর দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের দর্পণের উপজেলার প্রতিনিধি আলমগীর হোসেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ের অনুষ্ঠান পরিচালনায় শিক্ষকদের পর্যাপ্ত ঘাটতি উল্লেখ করে, শিক্ষার্থীদের সুশৃংখল আচরণের ধন্যবাদ জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে লেখাপড়ায় মনযোগী হওয়ার উপদেশ প্রদান করেন।

এ সময় মেধা পুরস্কার ১৫টি, সাংস্কৃতিক ও খেলাধুলা পুরস্কার ১৩৬ জন ছাত্র ছাত্রীর মধ্যে ক্যাটাগরি অনুযায়ী বিতরণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নিত্য, মাদক বিরোধী নাটক, রবীন্দ্র, নজরুল সংগীত ও পল্লীগীতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019