সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

দেশে সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই- ইকবাল হোসেন তাপস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস বলেছেন, দেশে শান্তি, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে জাতীয় পার্টিই আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে লাঙ্গল প্রতীকের নির্বাচনী ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির নেতা আব্দুল হাকিম হাওলাদারের বাড়িতে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন তাপস আরো বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি করে। দেশের বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকের বিজয়ের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হওয়ায় একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠিয়েছে। কিন্তু জনগণের ভালোবাসা কোনো কারাগারে বন্দী করা যায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া।

নির্বাচনী বক্তব্যে হাবিবা কিবরিয়া বলেন,
আমার বাবা আজীবন মানুষের জন্য কাজ করেছেন। তিনি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করেন। আজ তিনি রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে থাকলেও বাবুগঞ্জ-মুলাদীর মানুষের ভালোবাসাই তাঁর শক্তি। এই এলাকার প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সেটাই তাঁর একমাত্র লক্ষ্য। আমি আপনাদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানাই।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ কর্মী-সমর্থকরা।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেদারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই- ইকবাল হোসেন তাপস

আপডেট সময় : ০৯:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬