সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এহতেশামুল ইসলাম। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনারুল হক জানান, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মশিউর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মশিউর রহমান দেহেরগতি ইউনিয়নের একজন জনপ্রিয় ও স্পষ্টভাষী চেয়ারম্যান হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সুনাম অর্জন করে আসছিলেন।

তাঁর গ্রেপ্তারের খবরে বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় মশিউর রহমান সব সময় সরব ছিলেন। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় তাঁরা হতাশ ও বিস্মিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

আপডেট সময় : ০৭:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬