সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশাল আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুস ছাড়া মেলেনা কোন সেবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুস বাণিজ্যের অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খান–এর বিরুদ্ধে। সেবা গ্রহণে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, নামজারিসহ বিভিন্ন ভূমি–সেবার কাজে তিনি নিয়মিতভাবে অতিরিক্ত অর্থ দাবি করেন।

ভুক্তভোগী মোঃ আবু সালে আহমেদের দাবি, গত ১৩ নভেম্বর তিনি কাউনিয়া মৌজার জেল নং ৪৭-এর ৩০৬৮ নং খতিয়ানের দুইটি নামজারি করানোর জন্য সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খানের কাছে গেলে, তাকে ৭,০০০ টাকা ঘুস দাবি করা হয়। পরে তিনি ৪,০০০ টাকা দিয়ে নামজারি সম্পন্ন করতে বাধ্য হন বলে অভিযোগ করেন।অভিযোগকারীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী নামজারির সরকারি ফি ১,১৭০ টাকা, কিন্তু এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়।এর আগেও তার বিরুদ্ধে ঘুস গ্রহণের বিনিময়ে জেল ৪৮, আমানতগঞ্জ মৌজার ভিপি সম্পত্তিতে তিন ব্যক্তির নামে ভুয়া খতিয়ান খুলে খাজনা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব তথ্য সব কিছুই মিথ্যা ও ভিত্তিহীন।স্থানীয় ভুক্তভোগীরা দাবি করেছেন,“ভূমি অফিসে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে কোনো কাজই হয় না।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুস ছাড়া মেলেনা কোন সেবা

আপডেট সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫