১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক

বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার অভিযোগে চার ধর্ষককে আটক করেছে পুলিশ। তারা ট্রাক চালক বলে জানা যায়।
বুধবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ্য করেন। এ ঘটনায় ধর্ষিতার কোন ওয়ারিশ না থাকায় স্থানীয় গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার মানিকচর এলাকার মিন্টু মিয়ার ছেলে মো.হাসান (১৮), একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে রাজিব (২০), একই জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকার মানিকের ছেলে হানিফ (২০), একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে সোহেল।
জানাযায়, রাত আনুমানিক ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেইটে ওই নারীকে ধরে নিয়ে আসেন তারা। পরে তারা জোরপূর্বক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করতে থাকলে বন্দরের নিরাপত্তা প্রহরী তাদেরকে রাত ৩ টার দিকে তাদের আটক করে। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ্য করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। সকল আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019