১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন

বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি –
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, সকল আন্তঃ নগর ট্রেনের আসন বৃদ্ধি, পুলিশ ফাঁড়ি স্থাপন, রেলগেট সম্প্রসারণের গণদাবীতে আগামীকাল বুধবার ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১০ টায় বিরামপুর রেলস্টেশনে মানববন্ধনের আয়োজন করেছেন বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্ট।

মানববন্ধন সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ঢাকামোড়ে মান্নান কমপ্লেক্সের ২য় তলায় সাংবাদিক সম্মেলন করেছে সংগঠনটি।

এতে বক্তব্য রাখেন, বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকার, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের সংগঠক সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক, বিরামপুর প্রেসক্লাব (কলেজবাজার) এর সভাপতি সিনিয়র সাংবাদিক মোরশেদ মানিক, বিরামপুর জেলা বাস্তবায়ন কমিটির জনসংযোগ সম্পাদক সৈয়দ গোলাম মোর্শেদ সৈকত সহ সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিরামপুর রেলস্টেশন হতে প্রতি মাসে আয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। দৈনিক হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করে। আশপাশের কয়েক উপজেলার জনগণ বিরামপুর রেলস্টেশনের উপর নির্ভরশীল। এছাড়া বিভাগীয় রংপুর শহরে যাতায়াত ও প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উপরের উল্লেখিত বিষয়গুলি দীর্ঘ দিনের গণমানুষের প্রানের দাবী।
এসময় উপস্থিত ছিলেন অপরুপ বিরামপুর ফেসবুক পেইজ এর এডমিন আব্দুর রাজ্জাক, পেশাজীবি ঐক্য ফ্রন্টের নেতা কর্মী ও সর্বস্তরের পেশাজীবি সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019