সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

বাবুগঞ্জে ২ জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত: গেজেট বাতিলের সুপারিশসহ প্রজ্ঞাপন জারি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় নতুন করে ভুয়া মুক্তিযোদ্ধাকে শনাক্ত করেছে। এ বিষয়ে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেকশন–৩ তিন শাখা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)–র ১০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাতিলকৃত বেসামরিক সনদ ও সনদবিহীন সনদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত এই প্রজ্ঞাপনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলার বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় উল্লেখিত ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদের বৈধতা পুনঃপরীক্ষায় অসঙ্গতি পাওয়ায় তাদের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে। তালিকায় বরিশাল বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাটি গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ আব্দুল মালেক এর নাম রয়েছে যার গেজেট নাম্বার -২৩৭৯ এবং উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মৃত ময়েজ উদ্দিন মোল্লার ছেলে রফিজ উদ্দিন মোল্লার নাম রয়েছে যার গেজেট নাম্বার -১৮৫৪।
এছাড়াও একাধিক ব্যক্তির নাম, তাদের পিতার নাম, স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার তথ্য উল্লেখ করে জানানো হয়েছে যে—তারা মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষিত হওয়ার যোগ্যতা পূরণ করেননি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উদ্দেশে নির্দেশনা পাঠানো হয়েছে। গেজেট বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বাবুগঞ্জ উপজেলার দুই জনের নাম সম্মিলিত একটি তালিকা পাওয়া গেছে। যাতে গেজেট বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সনদে জালিয়াতি ও অনিয়ম রোধে চলমান যাচাই–বাছাই কার্যক্রম আরও জোরদার করা হবে।

##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ২ জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত: গেজেট বাতিলের সুপারিশসহ প্রজ্ঞাপন জারি।

আপডেট সময় : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫